১০/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৮৬-[৫] - আল্লাহ তা'আলার নামসমূহ
মৌলিক দোয়াসমূহ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৪৮৬-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৮৬-[৫]
وَعَنْ أَبِىْ مَالِكٍ الْأَشْجَعِىْ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ الرَّجُلٌ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبِىْ ﷺ الصَّلَاةَ ثُمَّ أَمَرَه أَنْ يَدْعُوَ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: «اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ وَارْحَمْنِىْ وَاهْدِنِىْ وَعَافِنِىْ وَارْزُقْنِىْ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ মালিক আল আশজা‘ঈ (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা বলেন, যখন কোন লোক ইসলাম গ্রহণ করতেন, নবী (ﷺ) তাকে প্রথম সালাত শিক্ষা দিতেন। তারপর তাকে এ পূর্ণ বাক্যগুলো পড়ে দোয়া করতে আদেশ করতেন, ‘‘আল্ল-হুম্মাগফিরলী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়া ‘আ-ফিনী, ওয়ারযুকনী’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে পথ দেখাও, আমাকে শান্তিতে রাখো এবং আমাকে রিযক দান করো)।(মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ২৬৯৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ৮৪৮।
