১১/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৫৪-[১৫] - হজ্জ
ইহরাম ও তালবিয়া - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৫৫৪-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫৫৪-[১৫]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ الْمُشْرِكُوْنَ يَقُولُونَ: لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ فَيَقُولُ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «وَيْلَكُمْ قَدْ قَدْ» إِلَّا شَرِيْكًا هُوَ لَكَ تَمْلِكُه وَمَا مَلَكَ. يَقُولُوْنَ هٰذَا وَهُمْ يَطُوْفُوْنَ بِالْبَيْتِ. رَوَاهُ مُسْلِمٌ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মুশরিকরা তালবিয়াহ্ পাঠে বলতো, ‘‘লাব্বায়কা লা- শারীকা লাকা’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমরা উপস্থিত। তোমার কোন শারীক নেই।)। তখন রাসুলুল্লাহ (ﷺ) বলতেন, ‘‘তোমাদের সর্বনাশ হোক, থামো থামো (আর অগ্রসর হয়ো না, কিন্তু তারা দ্রুত বেগে চলতো) অবশ্য যে শারীক তোমার আছে, যার মালিক তুমি এবং তারা যে জিনিসের মালিক তারও তুমি মালিক। তারা (মুশরিকরা) এ কথা বলতো আর বায়তুল্লাহ তাওয়াফ করতো। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১৮৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১২৮৮।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
