১১/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৫৮-[৪] - হজ্জ
বিদায় হজের বৃত্তান্তের বিবরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৫৫৮-[৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫৫৮-[৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ هٰذِه عُمْرَةٌ اسْتَمْتَعْنَا بِهَا فَمَنْ لَمْ يَكُنْ عِنْدَهُ الْهَدْىُ فَلْيَحِلَّ الْحِلَّ كُلَّه فَإِنَّ الْعُمْرَةَ قَدْ دَخَلَتْ فِى الْحَجِّ إِلٰى يَوْمِ الْقِيَامَةِ.رَوَاهُ مُسْلِمٌ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এটা ‘উমরা, যা দিয়ে আমরা তামাত্তু' করলাম। অতএব যার কাছে কুরবানীর পশু সাথে নেই, সে যেন (‘উমরা শেষ করে) পূর্ণভাবে হালাল হয়ে যায়। তবে এটা মনে রাখবে যে, কিয়ামত পর্যন্ত ‘উমরা হজের মাসে প্রবেশ করলো। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১২৪১, ইরওয়া ৯৮২, সহীহ আল জামি‘ ৭০১৩, আবূ দাঊদ ১৭৯০, ইবনু আবী শায়বাহ্ ১৫৭৮৪, আহমাদ ২১১৫, দারিমী ১৮৯৮, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১০৪৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
