১১/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৬৩-[৩] - মক্কায় এসে প্রথম তাওয়াফ
মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মক্কায় এসে প্রথম আমল: বায়তুল্লাহ তাওয়াফ
মিশকাতুল মাসাবীহ : ২৫৬৩-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫৬৩-[৩]
وَعَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ: قَدْ حَجَّ النَّبِىُّ ﷺ فَأَخْبَرَتْنِىْ عَائِشَةُ أَنَّ أَوَّلَ شَىْءٍ بَدَأَ بِه حِينَ قَدِمَ مَكَّةَ أَنَّه تَوَضَّأَ ثُمَّ طَافَ بِالْبَيْتِ ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً ثُمَّ حجَّ أَبُوْ بَكْرٍ فَكَانَ أوَّلَ شَىْءٍ بِدَأَ بِه الطوَّافَ بِالْبَيْتِ ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً ثُمَّ عُمَرُ ثُمَّ عُثْمَانُ مِثْلُ ذٰلِكَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
উরওয়াহ ইবনুয যুবাইর (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হজ করলেন, (আমার খালা) ‘আয়িশাহ্ (রাঃ) আমাকে বলেছেন যে, তিনি (ﷺ) মাক্কায় প্রবেশ করে প্রথমে ওজু করলেন। অতঃপর বায়তুল্লাহ তাওয়াফ করলেন। তবে তা ‘উমরায় পরিণত করলেন না (অর্থাৎ- ইহরাম খুললেন না)। তারপর আবূ বাকর (রাঃ) হজ করেছেন, তিনিও প্রথমে যে কাজ করেছেন তা হলো বায়তুল্লাহর তাওয়াফ। তিনি এ তাওয়াফকে ‘উমরায় পরিণত করেননি। অতঃপর উমর (রাঃ), তারপর উসমান (রাঃ) এই একইভাবে হজ সম্পাদন করেছেন। (বুখারী ও মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৬৪২, মুসলিম ১২৩৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৩০০, সহীহ ইবনু হিব্বান ৩৮০৮।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৬৩-[৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে হজ্জের সময় মক্কায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ কী ছিল তা বলা হয়েছে। আয়িশাহ রাঃ জানান, তিনি মক্কায় এসে প্রথমে ওযু করেন, তারপর বায়তুল্লাহ তাওয়াফ করেন। এটিকে তিনি উমরায় পরিণত করেননি, অর্থাৎ ইহরাম খোলেননি। এরপর আবু বাকর রাঃ, উমর রাঃ এবং উসমান রাঃ-ও একইভাবে হজ্জ করেছেন। তাই এই বর্ণনায় তাওয়াফ, ওযু, হজ্জের পদ্ধতি এবং সাহাবীদের অনুসরণের ধারাটি স্পষ্ট। যারা মক্কায় এসে কী আমল করা হয়, তাওয়াফের আগে ওযুর গুরুত্ব কী—এসব জানতে চান, তাদের জন্য এই হাদিসটি খুব উপকারী।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মক্কায় এসে বায়তুল্লাহর তাওয়াফ একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে এসেছে।
- নবীজি তাওয়াফের আগে ওযু করেছেন—এটি তাওয়াফের আদব বোঝায়।
- খুলাফায়ে রাশিদীন নবীজির হজ্জের পদ্ধতি অনুসরণ করেছেন।
