১১/৩. অধ্যায়ঃ
মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৫৭০-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৫৭০-[১০]
وَعَنْهُ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ طَافَ بِالْبَيْتِ عَلٰى بَعِيرٍ كُلَّمَا أَتٰى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ بِشَىْءٍ فِىْ يَدِه وَكَبَّرَ. رَوَاهُ البُخَارِىُّ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার অবস্থায় বায়তুল্লাহ তাওয়াফ করেছেন। হাজারে আসওয়াদের কাছে পৌঁছেই নিজের হাতের কোন জিনিস (লাঠি) দিয়ে ইশারা করতেন এবং (আল্লা-হু আকবার) তাকবীর দিয়েছেন। (বুখারী)[১]
[১] সহীহ : বুখারী ১৬৩২, দারিমী ১৮৮৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৭২২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৩৭৩।
