১১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬০৪-[১] - হজ্জ
আরাফা ও মুযদালিফা হতে ফিরে আসা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৬০৪-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬০৪-[১]
عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ قَالَ: سُئِلَ أُسَامَةُ بْنُ زَيْدٍ: كَيْفَ كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَسِيْرُ فِىْ حَجَّةِ الْوَدَاعِ حِينَ دَفَعَ؟ قَالَ: كَانَ يَسِيْرُ الْعَنَقَ فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصً. (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘উরওয়াহ (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার উসামাহ্ ইবনু যায়দকে জিজ্ঞেস করা হলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ‘আরাফার ময়দান হতে ফিরে আসার সময় কিভাবে চলেছিলেন? জবাবে তিনি (উসামাহ্) বললেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্বাভাবিক গতিতে চলতেন এবং যখনই খোলা পথ পেতেন দ্রুতবেগে চলতেন। (বুখারী ও মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৬৬৬, মুসলিম ১২৮৬, আবূ দাঊদ ১৯২৩, নাসায়ী ৩০২৩, ইবনু মাজাহ ৩০১৭, আহমাদ ২১৮৩৩, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৮৪৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৪৮৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
