১১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬১০-[৭] - হজ্জ
আরাফা ও মুযদালিফা হতে ফিরে আসা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৬১০-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬১০-[৭]
وَعَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَكَانَ رَدِيْفَ النَّبِىِّ ﷺ أَنَّه قَالَ فِىْ عَشِيَّةِ عَرَفَةَ وَغَدَاةِ جَمْعٍ لِلنَّاسِ حِينَ دَفَعُوْا: عَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَهُوَ كَافٌّ نَاقَتَه حَتّٰى دَخَلَ مُحَسِّرًا وَهُوَ مِنْ مِنًى قَالَ: عَلَيْكُمْ بِحَصَى الْخَذَفِ الَّذِىْ يُرْمٰى بِهِ الْجَمْرَةَ. وَقَالَ: لَمْ يَزَلْ رَسُوْلُ اللّٰهِ ﷺ يُلَبِّىْ حَتّٰى رَمَى الْجَمْرَةَ. رَوَاهُ مُسْلِمٌ
ফাযল ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-এর উটের পেছনে বসেছিলেন। তিনি (ﷺ) ‘আরাফার সন্ধ্যায় ও মুযদালিফায় ভোরে লোকেদের উদ্দেশে বলেছেন, তোমরা (অবশ্যই) প্রশান্তির সাথে ধীরে সুস্থে চলবে। তিনি (ﷺ) নিজেও নিজের উষ্ট্রীকে মিনার অন্তর্গত 'মুহাস্সির' নামক স্থানে না পৌঁছা পর্যন্ত সংযত রেখেছিলেন। এখানে তিনি (ﷺ) বললেন, ‘তোমরা আঙ্গুল দিয়ে ধরা যায় এমন ছোট পাথর জামারাতে মারার জন্য লও’। ফযল বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জামারায় পাথর মারা পর্যন্ত সব সময় তালবিয়াহ্ পড়ছিলেন। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১২৮২, আহমাদ ১৮২১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৩৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
