১১/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬১৮-[১] - হজ্জ
পাথর মারা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৬১৮-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬১৮-[১]
عَن جَابِرٍ قَالَ: رَأَيْتُ النَّبِىَّ ﷺ يَرْمِىْ عَلٰى رَاحِلَتِه يَوْمَ النَّحْرِ وَيَقُولُ: لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّىْ لَا أَدْرِىْ لَعَلِّىْ لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِىْ هٰذِه. رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) - কে কুরবানীর দিন নিজ সওয়ারীর উপর থেকে পাথর মারতে দেখেছি। তখন তিনি (ﷺ) বলেছেন, তোমরা আমার নিকট হতে হজ্জের হুকুম-আহকাম শিখে নাও। কারণ এ হজ্জের পর আর আমি হজ্জ করতে পারব কিনা তা জানি না। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১২৯৭, আবূ দাঊদ ১৯৭০, আহমাদ ১৪৪১৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৫২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
