১১/৭. অধ্যায়ঃ
কুরবানির পশুর বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৬৩৪-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৬৩৪-[৮]
وَعَنْ أَبِىْ الزُّبَيْرِ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ سُئِلَ عَنْ رُكُوْبِ الْهَدْىِ فَقَالَ: سَمِعْتُ النَّبِىَّ ﷺ يَقُولُ: «ارْكَبْهَا بِالْمَعْرُوْفِ إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا حَتّٰى تَجِدَ ظَهْرًا». رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-কে কুরবানীর উটের উপর বসে যাওয়া সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। জবাবে তিনি বলেছেন, আমি নবী (ﷺ) - কে বলতে শুনেছি, কষ্ট না দিয়ে সুন্দরভাবে এর উপর আরোহণ কর যখন তুমি এর উপর নির্ভরশীল হয়ে পড়ো যতক্ষণ না অন্য একটি সওয়ারী পাও। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১৩২৪, আবূ দাঊদ ১৭৬১, নাসায়ী ২৮০২, আহমাদ ১৪৪১৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০২০৮, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৬৬৩।
