১১/৯. অধ্যায়ঃ
হজের কার্যাবলীতে আগ-পিছ করা বৈধতা প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৬৫৮-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৬৫৮-[৪]
عَنْ أُسَامَةَ بْنِ شَرِيْكٍ قَالَ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللّٰهِ ﷺ حَاجًّا فَكَانَ النَّاسُ يَأْتُونَه فَمِنْ قَائِلٍ: يَا رَسُوْلَ اللّٰهِ سَعَيْتُ قَبْلَ أَنْ أَطُوفَ أَوْ أَخَّرْتُ شَيْئًا أَوْ قَدَّمْتُ شَيْئًا فَكَانَ يَقُولُ: لَا حَرَجَ إِلَّا عَلٰى رَجُلٍ اقْتَرَضَ عِرْضَ مُسْلِمٍ وَهُوَ ظَالِمٌ فَذٰلِكَ الَّذِىْ حَرَجَ وَهَلَكَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
উসামাহ্ ইবনু শারীক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে হজ্জের উদ্দেশে রওয়ানা হলাম। উপস্থিত লোকদের মধ্যে কেউ তাঁর নিকট এসে বলতো, হে আল্লাহর রাসূল! আমি তাওয়াফের আগে সা‘ঈ করেছি বা অন্য কোন কাজ আগে বা দেরিতে করেছি। আর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ এতে গুনাহের কিছু নেই।তবে যে লোক অন্যায়ভাবে কোন মুসলিমের সম্মানহানি করবে, সে বড় গুনাহের কাজ করেছে এবং ধ্বংসের পথে এগিয়ে গেছে। (আবূ দাঊদ)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ২০১৫, সহীহ ইবনু হিব্বান ২৭৭৪, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৪৭২।
