১১/১১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৭৮-[১] - মুহরিমের পোশাকের নিষেধ ও ছাড়

ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে - প্রথম অনুচ্ছেদ

মুহরিমের পোশাক: কী পরবে না, কোথায় ছাড়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৬৭৮-[১]

عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عُمَرَ: أَنَّ رَجُلًا سَأَلَ رَسُوْلَ اللّٰهِ ﷺ: مَا يَلْبِسُ الْمُحْرِمُ مِنَ الثِّيَابِ؟ فَقَالَ: «لَا تَلْبَسُوا الْقُمُصَ وَلَا الْعَمَائِمَ وَلَا السَّرَاوِيْلَاتِ وَلَا الْبَرَانِسَ وَلَا الْخِفَافَ إِلَّا أَحَدٌ لَا يَجِدُ نَعْلَيْنِ فَيَلْبَسُ خُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ وَلَا تَلْبَسُوْا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّه زَعْفَرَانٌ وَلَا وَرْسٌ». مُتَّفَقٌ عَلَيْهِ وَزَادَ الْبُخَارِىُّ فِىْ رِوَايَةٍ: «وَلَا تَنْتَقِبُ الْمَرْأَةُ الْمُحْرِمَةُ وَلَا تَلْبِسُ الْقُفَّازِيْنَ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক লোক রাসুলুল্লাহ (ﷺ) - কে এসে জিজ্ঞেস করলো, মুহরিম কোন্ ধরনের পোশাক পরবে? তিনি (ﷺ) বললেন, জামা, পাগড়ি, পাজামা, টুপি, মোজা পরবে না। তবে যে লোকের জুতা নেই সে মোজা পরতে পারবে কিন্তু পায়ের গোড়ালির নিচ হতে মোজাদ্বয়কে কেটে দিবে। এমন কোন কাপড়ও পরবে না যাতে জা‘ফারানের ও ওয়ার্‌স-এর রং রয়েছে। (বুখারী, মুসলিম; বুখারীর এক বর্ণনায় আরো একটু বেশি আছে- মুহরিম নারী বোরকা পরবে না, হাত মোজাও পরবে না।)[১]

[১] সহীহ : বুখারী ৫৮০৩, মুসলিম ১১৭৭, নাসায়ী ২৬৬৯, মুয়াত্ত্বা মালিক ১১৬০, আহমাদ ৫১৬৬, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৫৯৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৬৭৮-[১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি রাসুলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, মুহরিম কী ধরনের পোশাক পরবে। উত্তরে নবী (صلى الله عليه وسلم) কয়েকটি জিনিস পরতে নিষেধ করেন: জামা, পাগড়ি, পাজামা, টুপি ও মোজা। তবে যার জুতা নেই, সে মোজা পরতে পারে; কিন্তু গোড়ালির নিচ থেকে তা কেটে নিতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, জাফরান বা ওয়ার্সের রং লাগা কাপড় পরবে না। বুখারীর অতিরিক্ত বর্ণনায় এসেছে, মুহরিম নারী নিকাব বা বোরকা পরবে না এবং হাত মোজাও পরবে না। এই হাদিস ইহরামের পোশাক, মুহরিমের নিষেধ এবং প্রয়োজনে ছাড়ের বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুহরিম পুরুষের জন্য কিছু সেলাই করা বা ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করা হয়েছে।
  • জুতা না পেলে শর্তসহ মোজা পরার অনুমতি এসেছে।
  • জাফরান ও ওয়ার্সের রং লাগা কাপড় নিষেধ করা হয়েছে।
  • অতিরিক্ত বর্ণনায় মুহরিম নারীর নিকাব ও হাত মোজার কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন