২/০. অধ্যায়ঃ
ইলম (বিদ্যা) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৬৮-[৭১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৬৮-[৭১]
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ عَالِمًا لَا يَنْتَفِعُ بِعِلْمِه. رَوَاهُ الدَّارِمِيُّ
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
ক্বিয়ামাতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক দিয়ে সর্বাধিক মন্দ সে ব্যক্তি হবে, যে তার ‘ইলমের দ্বারা উপকৃত হতে পারেনি। [১]
[১] খুবই দুর্বল : দারিমী ২৬২। কারণ এর সানাদে ‘‘আবুল ক্বাসিম ইবনু ক্বায়স’’ নামে একজন মাজহুল বা অপরিচিত রাবী রয়েছে।
