১১/১২. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭০৬-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭০৬-[১১]
عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ عُثْمَانَ التَّيْمِىِّ قَالَ: كنَّا مَعَ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللّٰهِ وَنَحْنُ حُرُمٌ فَأُهْدِىَ لَه طَيْرٌ وَطَلْحَةُ رَاقِدٌ فَمِنَّا مَنْ أَكَلَ وَمِنَّا مَنْ تَوَرَّعَ فَلَمَّا اسْتَيْقَظَ طَلْحَةُ وَافَقَ مَنْ أَكَلَه قَالَ: فَأَكَلْنَاهُ مَعَ رَسُولِ اللّٰهِ ﷺ. رَوَاهُ مُسْلِمٌ
আবদুর রহমান ইবনু ‘উসমান আত্ তায়মী (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমরা (আমার চাচা) তলহা ইবনু ‘উবায়দুল্লাহ-এর সাথে ছিলাম। আমরা সকলেই ইহরাম অবস্থায় ছিলাম। এ সময় তাঁকে পাখী হাদিয়্যাহ্ দেয়া হল। তখন তিনি (তলহা) ঘুমে ছিলেন। আমাদের কেউ কেউ তার গোশত খেলেন, আবার কেউ কেউ খাওয়া থেকে বিরত থাকলেন। তলহা ঘুম থেকে যখন জেগে উঠলেন তখন যারা গোশত খেলেন তাদের সমর্থন দিলেন এবং বললেন, আমরা এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে খেয়েছি। (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ১১৯৭, নাসায়ী ২৮১৭, আহমাদ ১৩৯২, দারিমী ১৮৭১।
