১১/১৪. অধ্যায়ঃ
মক্কার হারামকে আল্লাহ তা'আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মক্কার এ পবিত্র ও বারাকাতময় ভূমির প্রসিদ্ধ নামمَكَّةَমক্কা। তবে আল্লাহ তা’আলা এ ভূমিকে পাঁচটি নামে অভিহিত করেছেন। ১. মক্কা ২. বাক্কাহ্ ৩. আল বালাদ ৪. আল ক্বরি’আহ্ ৫. উম্মুল কুরা।হারামের মাক্কী সীমানা:মক্কা থেকে মদীনার পথে : মক্কা থেকে তিন অথবা চার মাইল দূরবর্তী তান্’ঈম। মক্কা থেকে ইয়ামানের পথে : মক্কা থেকে ছয় মাইল অথবা সাত মাইল দূরে আযাহ এর প্রান্ত পর্যন্ত। মক্কা জি’রানাহ্ এর পথে বারো মাইল পর্যন্ত। ত্বয়িফের দিকে ’আরাফার ময়দানের পাশে অবস্থিত নামিরাহ্ পর্যন্ত। আর জিদ্দার দিকে দশ মাইল।
মিশকাতুল মাসাবিহ : ২৭২২-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭২২-[৮]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ:كَأَنِّىْ بِه أَسْوَدَ أَفْحَجَ يَقْلَعُها حَجَرًا حَجَرًا. رَوَاهُ البُخَارِىُّ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আমি যেন কাবা ঘর ধ্বংসকারী সেই ব্যক্তিটিকে দেখছি। সে কালো এবং কোল ভেঙ্গুর কাবার এক একটি পাথর খসিয়ে ফেলছে। (বুখারী)[১]
[১] সহীহ : বুখারী ১৫৯৫, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১২৩৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৭০১, সহীহ ইবনু হিব্বান ৬৭৫২।
