১১/১৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৭২৭-[১৩] - হজ্জ
মক্কার হারামকে আল্লাহ তা‘আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৭২৭-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৭২৭-[১৩]
وَعَنْ عَيَّاشِ بْنِ أَبِىْ رَبِيْعَةَ المَخْزُوْمِىْ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا تَزَالُ هٰذِهِ الْأُمَّةُ بِخَيْرٍ مَا عَظَّمُوْا هٰذِهِ الْحُرْمَةَ حَقَّ تَعْظِيمِهَا فَإِذَا ضَيَّعُوْا ذٰلِكَ هَلَكُوْا». رَوَاهُ ابْنُ مَاجَهْ
আইয়্যাশ ইবনু আবূ রবী'আহ্ আল মাখযূমী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এ উম্মাত সবসময় কল্যাণের মধ্যেই থাকবে, যতদিন পর্যন্ত তারা (মক্কার) হারামের এ মর্যাদা পরিপূর্ণরূপে রক্ষা করবে। আর যখন তারা মক্কার এ মর্যাদা বিনষ্ট করে ফেলবে (ব্যর্থতায় পর্যবসিত হবে) তখন ধ্বংস হয়ে যাবে। (ইবনু মাজাহ)[১]
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ৩১১০, আহমাদ ১৯০৪৯, য‘ঈফ আল জামি‘ ৬২১৩। কারণ এর সনদে ইয়াযীদ ইবনু আবী যিয়াদ একজন দুর্বল রাবী।
