১১/১৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৭৪৮-[২১] - হজ্জ
মদীনার হারামকে আল্লাহ তা‘আলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৭৪৮-[২১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৭৪৮-[২১]
وَعَنْ صَالِحٍ مَوْلًى لِسَعْدٍ أَنَّ سَعْدًا وَجَدَ عَبِيدًا مِنْ عَبِيدِ الْمَدِينَةِ يَقْطَعُوْنَ مِنْ شَجَرِ الْمَدِينَةِ فَأَخَذَ مَتَاعَهُمْ وَقَالَ يَعْنِىْ لِمَوَالِيهِمْ سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَنْهٰى أَنْ يُقْطَعَ مِنْ شَجَرِ الْمَدِينَةِ شَىْءٌ وَقَالَ: «مَنْ قَطَعَ مِنْهُ شَيْئًا فَلِمَنْ أَخَذَه سَلَبُه». رَوَاهُ أَبُو دَاوُدَ
সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন সা‘দ মাদীনার কিছু দাসকে মাদীনার কোন গাছ কাটতে দেখে তাদের আসবাবপত্র কেড়ে নিলেন। আর (তাদের অভিভাবকগণ ফেরত চাইলে) তিনি তাদেরকে বললেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-এর মাদীনার কোন গাছ-পালা কাটার নিষিদ্ধতার কথা শুনেছি। তিনি (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মাদীনার কোন গাছ কাটবে, তাকে যে ধরতে পারবে, সে তার জামা-কাপড় কেড়ে নেবে। (আবূ দাঊদ)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ২০৩৮।
