১২/০. অধ্যায়ঃ
উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৭৫-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৭৫-[১৭]
وَعَن عطيَّةَ السَّعدِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنَ المتَّقينَ حَتَّى يدَعَ مَا لَا بَأْسَ بِهِ حَذَرًا لِمَا بِهِ بأسٌ» . رَوَاهُ التِّرْمِذِيّ وابنُ مَاجَه
‘আত্বিয়্যাহ্ আস্ সা'দী (রাঃ) হতে বর্ণিতঃ
কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুত্তাক্বী (পরহেজগার) হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে গুনাহের কাজ হতে বেঁচে থাকার জন্য গুনাহহীন কাজও এড়িয়ে না চলে (যাতে গুনাহে নিপতিত হওয়ার শংকা রয়েছে)।
[১] য‘ঈফ : তিরমিযী ২৪৫১, ইবনু মাজাহ ৪২১৫, মুসতাদরাক আল হাকিম ৭৮৯৯, তাহক্বীক রিয়াযুস্ সলিহীন ৬০১, সহীহ আত্ তারগীব ১০৮১। আলবানী (রহঃ) হাদীসটি প্রথমে হাসান বললেও পরবর্তীতে তার নিকট য‘ঈফের বিষয়টি প্রতীয়মান হয়েছে।
