১২/০. অধ্যায়ঃ
উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৭৭-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৭৭-[১৯]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ الْخَمْرَ وَشَارِبَهَا وَسَاقَيَهَا وَبَائِعَهَا وَمُبْتَاعَهَا وَعَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
মদের ওপর, মদ পানকারীর ওপর, যে মদ পান করায় তার ওপর, মদ বিক্রেতার ওপর, মদ ক্রেতার ওপর, মদ তৈরিকারীর ওপর, মদের ফরমায়েশকারীর ওপর, মদ বহনকারীর ওপর এবং যার জন্য মদ বহন করা হয় তাদের ওপর আল্লাহ লা'নাত করেছেন।
[১] হাসান : আবূ দাঊদ ৩৬৭৪, ইবনু মাজাহ ৩৩৮০, আহমাদ ৪৭৮৭, ইরওয়া ২৩৮৫, সহীহ আল জামি‘ ৫০৯১, সহীহ আত্ তারগীব ২৩৫৬।
