১২/২. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়ে পছন্দের স্বাধীনতা (অবকাশ থাকা) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮০২-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮০২-[২]
وَعَن حَكِيم بن حزَام قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُوِرَكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا»
হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্রেতা ও বিক্রেতা একজন অপরজন হতে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত উভয়ের জন্যই ক্রয়-বিক্রয়কে প্রত্যাখ্যান করার সুযোগ থাকবে। তারা যদি সততার সাথে ক্রয়-বিক্রয় করে ও পণ্যের দোষ-ত্রুটি প্রকাশ করে দেয় তবে তাদের ক্রয়-বিক্রয়ের মধ্যে বারাকাত দান করা হবে। আর যদি তারা পণ্যের দোষ-ত্রুটি গোপন করে রাখে ও মিথ্যায় আশ্রয় নেয়, তাহলে তাদের (দোষ-ত্রুটির কারণে) ক্রয়-বিক্রয়ে বারাকাত দূর করে দেয় ৷
[১] সহীহ : বুখারী ২০৭৯, মুসলিম ১৫৩২, আবূ দাঊদ ৩৪৫৯, নাসায়ী ৪৪৬৪, তিরমিযী ১২৪৬, আহমাদ ১৫৩২৭, দারিমী ২৫৮৯, সহীহ আল জামি‘ ২৮৯৬, সহীহ আত্ তারগীব ১৭৮৪।
