১২/৩. অধ্যায়ঃ

সুদ - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮২৩-[১৭]

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَن يُجهِّزَ جَيْشًا فنفدتِ الإِبلُ فأمرَهُ أَن يَأْخُذَ عَلَى قَلَائِصِ الصَّدَقَةِ فَكَانَ يَأْخُذُ الْبَعِيرَ بِالْبَعِيرَيْنِ إِلَى إِبِلِ الصَّدَقَةِ. رَوَاهُ أَبُو دَاوُدَ

‘আব্দুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তাঁকে কোনো এক যুদ্ধাভিযানের জন্য সৈন্যবাহিনী প্রস্তুতির আদেশ করেছিলেন। এ সৈন্যবাহিনী প্রস্তুত করতে (সরকারী কোষাগারে, অর্থাৎ- বায়তুল মালে) প্রয়োজনীয় উটের সংকট দেখা গেলো। তখন তিনি (ﷺ) তাঁকে সদাক্বার উট পাওয়া সাপেক্ষে (বায়তুল মাল থেকে) উট ধার নেয়ার আদেশ করলেন। সে হিসেবে তিনি (ﷺ) সদাক্বার উট সংগ্রহের সাপেক্ষে এক একটি উট দু' দু'টি উটের বিনিময়ে গ্রহণ করলেন।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৩৫৭, ইরওয়া ১৩৫৮। কারণ এর সনদে ‘আমর বিন হারিশ একজন মাজহূল রাবী আর এ হাদীসের যতগুলো শাহিদ বর্ণনা রয়েছে সবগুলোই দুর্বল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন