১২/৩. অধ্যায়ঃ
সুদ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮২৫-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮২৫-[১৯]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ غَسِيلِ الْمَلَائِكَةِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دِرْهَمُ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلَاثِينَ زِنْيَةً» . رَوَاهُ أَحْمَدُ والدراقطني وَرَوَى الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَزَادَ: وَقَالَ: «مَنْ نَبَتَ لَحْمُهُ مِنَ السُّحت فَالنَّار أولى بِهِ»
‘আব্দুল্লাহ ইবনু হানযালাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যিনি মালায়িকাহ্ (ফেরেশতাগণ) কর্তৃক গোসলপ্রাপ্ত হয়েছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি জেনে শুনে সুদের কেবলমাত্র একটি রৌপ্যমুদ্রা খায়, তার গুনাহ ছত্রিশবার যিনার চেয়ে বেশি হয়। আর বায়হাক্বী “শু‘আবুল ঈমান”-এ হাদীসটি ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। এতে অতিরিক্ত এ কথাও আছে যে, তিনি (ﷺ) বলেছেন : যে ব্যক্তির শরীরের গোশত হারাম রিক্বে গঠিত তার জন্য জাহান্নামই সর্বোত্তম।
[১] য‘ঈফ : আহমাদ ২১৯৫৭, দারাকুত্বনী ২৮৪৩, শু‘আবুল ঈমান ৫১৩০। কারণ এর সনদে ইবনু আবী মুলায়কাহ্-এর হানযালাহ্ হতে শ্রবণ নিয়ে মতবিরোধ রয়েছে।
