১২/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৮২৭-[২১] - ক্রয়-বিক্রয় (ব্যবসা)
সুদ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৮২৭-[২১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৮২৭-[২১]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِ الرِّبَا وَإِنْ كَثُرَ فإِنَّ عاقبتَه تصيرُ إِلى قُلِّ: رَوَاهُمَا ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ. وَرَوَى أَحْمد الْأَخير
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সুদের মাধ্যমে সম্পদ (বাহ্যত) বেশি হলেও পরিণামে তা স্বল্পই। (ইবনু মাজাহ ও বায়হাক্বী- শু'আবুল ‘ঈমানে পূর্বোক্ত হাদীসটিসহ বর্ণনা করেছেন; আর ইমাম আহমাদ শেষের হাদীসটি বর্ণনা করেছেন।
[১] সহীহ : ইবনু মাজাহ ২২৭৯, আহমাদ ৩৭৫৪, শু‘আবুল ঈমান ৫১২৩ সহীহ আল জামি‘ ৩৫৪২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
