১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৩৭-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৩৭-[৪]
وَعَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن بيعِ التمْر بالتمْرِ إِلَّا أَنَّهُ رَخَّصَ فِي الْعَرِيَّةِ أَنْ تُبَاعَ بِخَرْصِهَا تَمْرًا يَأْكُلُهَا أَهْلُهَا رُطَبًا
সাহল ইবনু আবূ হাসমাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রস্তুতকৃত খুরমার বিনিময়ে (গাছে বিদ্যমান রেখে) খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) অবশ্য 'আরা- ইয়া বিক্রির অনুমতি দিয়েছেন। ‘আরা-ইয়া’র ফলকেই অনুমান করে বিক্রি করে সেই অনুমান অনুযায়ী খুরমা দিবে। ‘আরা-ইয়া’র ফল ক্রেতা তা পাকা ও তাজা অবস্থায় খাবে।
[১] সহীহ : বুখারী ২১৯১, মুসলিম ১৫৪০।
