১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৪০-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৪০-[৭]
وَعَنْ أَنَسٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن بيع الثِّمَارِ حَتَّى تَزْهَى قِيلَ: وَمَا تَزْهَى؟ قَالَ: حَتَّى تخمر وَقَالَ: «أَرَأَيْتَ إِذَا مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ يَأْخُذ أحدكُم مَال أَخِيه؟»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) খেজুর ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। প্রশ্ন করা হলো, পরিপক্কতা কি? তিনি (ﷺ) বলেন, ফল লাল হওয়া। তিনি (ﷺ) আরো বলেছেন, আল্লাহর দেয়া কোনো বালা-মুসীবাতে যদি এ ফল নষ্ট হয়ে যায়, তবে মুসলিম ভাই (ক্রেতা) হতে কিসের বিনিময়ে মূল্যমান গ্রহণ করবে।
[১] সহীহ : বুখারী ২১৯৮, মুসলিম ১৫৫৫, আহমাদ ১২১৩৮, সহীহ ইবনু হিব্বান ৪৯৯০।
