১২/৪. অধ্যায়ঃ
নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৬২-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৬২-[২৯]
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْعِنَبِ حَتَّى يَسْوَدَّ وَعَنْ بَيْعِ الْحَبِّ حَتَّى يَشْتَدَّ هَكَذَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ عَنْ أَنَسٍ. وَالزِّيَادَة الَّتِي فِي المصابيح وَهُوَ قولُه: نهى عَن بيْعِ التَمْرِ حَتَّى تزهوَ إِنَّما ثبتَ فِي رِوَايَتِهِمَا: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن غَرِيب
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কালো না হয়ে যাওয়া পর্যন্ত আঙ্গুর ও হৃষ্টপুষ্ট না হওয়া পর্যন্ত শস্যজাত দ্রব্য বিক্রি করতে নিষেধ করেছেন। (তিরমিযী, আবূ দাউদ; আর তারা উভয়ে এক বর্ণনায় আনাস (রাঃ) হতে বর্ণনা করেছেন)মাসাবীহ সংকলক অতিরিক্ত উল্লেখ করেছেন যে, ইবনু 'উমার (রাঃ)-এর বর্ণনায় রয়েছে যে, তিনি (ﷺ) লাল বা হলদে আকার ধারণ না করা পর্যন্ত খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন। আর ইমাম তিরমিযী (রহঃ) বলেছেন, হাদীসটি হাসান গরীব।
[১] সহীহ : তিরমিযী ১২২৮, আবূ দাঊদ ৩৩৭১, ইবনু মাজাহ ২২১৭, আবূ দাঊদ ১৩৩১৪, সহীহ ইবনু হিব্বান ৪৯৯৩, ইরওয়া ১৩৬৬।
