১২/৫. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৭৮-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৭৮-[৪]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن بيع الْوَلَاء وَعَن هِبته
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ উত্তরাধিকার স্বত্বকে (মুক্তকরণ সূত্রে) বিক্রি করা এবং তা দান করা হতে নিষেধ করেছেন।
[১] সহীহ : বুখারী ২৫৩৫, মুসলিম ১৫০৬, আবূ দাঊদ ২৯১৯, নাসায়ী ৪৬৫৮, তিরমিযী ১২৩৬, ইবনু মাজাহ ২৭৪৭, আহমাদ ৪৫৬০, সহীহ আল জামি‘ ৬৯৩৯।
