১২/৬. অধ্যায়ঃ
অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৮৯-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৮৯-[৭]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمِكْيَالُ مِكْيَالُ أَهْلِ الْمَدِينَةِ وَالْمِيزَانُ مِيزَانُ أَهْلِ مَكَّةَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : পরিমাপের ক্ষেত্রে মাদীনাবাসীর প্রচলিত পরিমাপ এবং ওযনের ক্ষেত্রে মাক্কাবাসীর প্রচলিত ওযন গণ্য হবে।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৩৪০, নাসায়ী ২৫২০, সহীহ ইবনু হিব্বান ৩২৮৩, ইরওয়া ১৩৪২, সহীহাহ্ ১৬৫, সহীহ আল জামি‘ ৭১৭০।
