১২/৯. অধ্যায়ঃ
অংশীদারিত্ব ও ওয়াকালা (দায়িত্ব প্রদান) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯৩৪-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৩৪-[৫]
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ وَلَا تَخُنْ مَنْ خَانَكَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : আমানাত আদায় করবে, যে তোমার কাছে আমানাত রেখেছে এবং তোমার সাথে যে খিয়ানাত করেছে, তার সাথেও খিয়ানাত করবে না।
[১] সহীহ লিগয়রিহী : আবূ দাঊদ ৩৫৩৫, তিরমিযী ১২৬৪, সহীহাহ্ ৪২৩, সহীহ আল জামি‘ ২৪০।
