১২/৯. অধ্যায়ঃ
অংশীদারিত্ব ও ওয়াকালা (দায়িত্ব প্রদান) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯৩৬-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৩৬-[৭]
عَن صُهَيْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثٌ فِيهِنَّ الْبَرَكَةُ: الْبَيْعُ إِلَى أَجَلٍ والمقارضة واخلاط الْبُرِّ بِالشَّعِيرِ لِلْبَيْتِ لَا لِلْبَيْعِ . رَوَاهُ ابْنُ مَاجَه
সুহায়ব আর্ রূমী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তিন প্রকার বিষয়ে বারাকাত রয়েছে— অঙ্গীকারের উপর বিক্রি করা (নির্দিষ্ট সময় পর্যন্ত), ভাগে বা শারীকে ব্যবসা- বাণিজ্য করা এবং ঘরের কাজে গমের সাথে যব মেশানো, বিক্রির উদ্দেশে নয়।
[১] খুবই দুর্বল : ইবনু মাজাহ ২২৮৯, য‘ঈফ আল জামি‘ ২৫২৫। কারণ এর সনদে নাসর ইবনুল কসিম মাজহূল রাবী আর সালিহ মাজহূলুল হাল।
