১২/১১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৭০-[১০] - ক্রয়-বিক্রয় (ব্যবসা)
শুফআ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৯৭০-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৯৭০-[১০]
وَعَن عبد الله بن جحش قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَطَعَ سِدْرَةً صَوَّبَ اللَّهُ رَأْسَهُ فِي النَّارِ». رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: هَذَا الْحَدِيثُ مُخْتَصَرٌ يَعْنِي: مَنْ قَطَعَ سِدْرَةً فِي فَلَاةٍ يَسْتَظِلُّ بِهَا ابْنُ السَّبِيلِ وَالْبَهَائِمُ غَشْمًا وَظُلْمًا بِغَيْرِ حَقٍّ يَكُونُ لَهُ فِيهَا صَوَّبَ الله رَأسه فِي النَّار
'আব্দুল্লাহ ইবনু জাহশ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে বরই গাছ কেটেছে, তাকে আল্লাহ মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবেন।
[১] হাসান : আবূ দাঊদ ৫২৩৯, সহীহাহ্ ৬১৪, সহীহ আল জামি‘ ৬৪৭৬। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীসটি সংক্ষিপ্ত। এর মর্ম হলো, যে ব্যক্তি অন্যায়ভাবে বিনা কারণে মাঠের বরই গাছ কাটবে। যেহেতু গাছের নিচে মুসাফির ও পশুপাল আশ্রয়-বিশ্রাম নেয়, তাই আল্লাহ তার মাথাকে নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবেন।
