১২/১৩. অধ্যায়ঃ
ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯৮৯-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৮৯-[৯]
عَنْ عُتْبَةَ بْنِ الْمُنْذِرِ قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَ: (طسم) حَتَّى بَلَّغَ قِصَّةَ مُوسَى قَالَ: «إِنَّ مُوسَى عَلَيْهِ السَّلَامُ آجَرَ نَفْسَهُ ثَمَانِ سِنِينَ أَوْ عَشْرًا عَلَى عِفَّةِ فَرْجِهِ وَطَعَامِ بَطْنِهِ» . رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه
'উতবাহ্ ইবনুল মুনযির (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ছিলাম, তিনি (সূরা আল ক্বাসাস-এর) ‘ত্বা' ‘সীন' 'মীম' হতে পড়তে শুরু করে মূসা (আঃ)-এর ঘটনা পর্যন্ত পৌঁছে বললেন, মূসা (আঃ) লজ্জাস্থান সংরক্ষণ ও পেটপুর্তির জন্য আট বা দশ বৎসর নিজেকে মজুরীতে খাটিয়েছিলেন।
[১] খুবই দুর্বল : ইবনু মাজাহ ২৪৪৪, ইরওয়া ১৪৮৮, য‘ঈফ আল জামি‘ ২০১৬। দু’টি কারণে, প্রথমতঃ বাকিয়্যাহ্ একজন মুদাল্লিস রাবী আর দ্বিতীয়তঃ তার উস্তায মাসলামাহ্ বিন ‘উলাই একজন মাতরূক রাবী।
