১২/১৪. অধ্যায়ঃ

অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা - প্রথম অনুচ্ছেদ

২৯৯৯-[৯ ’আলকামাহ্ (রহঃ) তাঁর পিতা ওয়ায়িল ইবনু হুজর হতে বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে (ইয়ামানের) হাযরামাওতে একটি জমিন দান করেছিলেন। তিনি (ওয়ায়িল) বলেন, এজন্য আমার সাথে মু’আবিয়াহ্ (ইবনুল হাকাম)-কে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, তাকে তা বুঝিয়ে দাও। (তিরমিযী ও দারিমী)[1]

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৯৫-[৫]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أُعْطِيَ بِهَا أَكْثَرَ مِمَّا أُعْطِيَ وَهُوَ كَاذِبٌ وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ الْعَصْرِ لِيَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ فَيَقُولُ اللَّهُ: الْيَوْمَ أَمْنَعُكَ فَضْلِي كَمَا مَنَعْتَ فَضْلَ مَاء لم تعْمل يداك « وَذُكِرَ حَدِيثُ جَابِرٍ فِي» بَابِ الْمَنْهِيِّ عَنْهَا من الْبيُوع

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কেয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণী লোকের সাথে কথা বলবেন না এবং তাদের প্রতি (রহমাতের দৃষ্টিতে) দেখবেন না।[১] যে লোক কোনো পণ্য-সামগ্রীর ব্যাপারে শপথ করেছে যে, ‘এটার যে মূল্য বলা হয়েছে তার চেয়ে বেশি মূল্য বলা হয়ে গেছে', অথচ সে মিথ্যা বলছে। [২] যে লোক অপর কোনো মুসলিমের মাল অন্যায়ভাবে গ্রহণ করতে ‘আসরের পর মিথ্যা শপথ করেছে এবং [৩] যে লোক প্রয়োজনের অতিরিক্ত পানিতে বাধা দিয়েছে। তখন আল্লাহ তা'আলা বলবেন, আজ তোমার প্রতি অনুগ্রহ করা হতে বিরত থাকব, যেভাবে তুমি প্রয়োজনের অতিরিক্ত পানি প্রদান করা হতে বিরত ছিলে যা তোমার হাত সৃষ্টি করেনি। [আর জাবির (রাঃ)-এর বর্ণিত হাদীস নিষিদ্ধ ক্রয়-বিক্রয় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে]।

[১] সহীহ : বুখারী ২৩৬৯, মুসলিম ১০৮, সহীহ আল জামি‘ ৩০৬৬, সহীহ আত্ তারগীব ১৭৮৯।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন