১২/১৭. অধ্যায়ঃ
কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৩৭-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৩৭-[৫]
وَعَن أبي سعيد الْخُدْرِيّ: أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجَدَ دِينَارًا فَأتى بِهِ فَاطِمَة رَضِي الله عَنْهَا فَسَأَلَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا رِزْقُ اللَّهِ» فَأَكَلَ مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأكل عَليّ وَفَاطِمَة رَضِي الله عَنْهُمَا فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ أَتَتِ امْرَأَةٌ تَنْشُدُ الدِّينَارَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَلِيُّ أَدِّ الدِّينَارَ» . رَوَاهُ أَبُو دَاوُد
আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা 'আলী (রাঃ) একটি হারানো দীনার পেলেন এবং তা ফাতিমা (রাঃ)-কে দিলেন। অতঃপর (প্রচারের পর) সে ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করলেন। তিনি (ﷺ) বললেন, এটা আল্লাহ প্রদত্ত রিয্ক। সুতরাং এটা হতে স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) ও খেলেন এবং ‘আলী ও ফাতিমা (রাঃ)-ও খেলেন। অতঃপর এক স্ত্রীলোক দীনারের সন্ধানে এলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে 'আলী! তার দীনার পরিশোধ করে দাও।
[১] হাসান : আবূ দাঊদ ১৭১৪।
