১২/১৮. অধ্যায়ঃ
ফরায়েজ (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সংক্রান্ত) ও অন্তিম উপদেশ বা আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৫১-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৫১-[১১]
وَعَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَوْلَى الْقَوْمِ مِنْهُمْ وَحَلِيفُ الْقَوْمِ مِنْهُمْ وَابْنُ أُخْتِ الْقَوْمِ مِنْهُمْ» . رَوَاهُ الدَّارمِيّ
কাসীর ইবনু ‘আব্দুল্লাহ (রহঃ) তাঁর পিতা থেকে, তিনি তাঁর দাদা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো গোত্রের মুক্ত ক্রীতদাস তাদেরই একজন, গোত্রের সাথে চুক্তিবদ্ধ ব্যক্তি তাদেরই একজন এবং গোত্রের ভাগিনেও তাদেরই একজন।
[১] সহীহ : দারিমী ২৫৭০। যদিও এর সানাদটি দুর্বল কিন্তু এর মাতানগুলো সহীহ সূত্রে প্রমাণিত। যেমন প্রথম অংশটুকু সহীহ বুখারীতে, দ্বিতীয় অংশটুকু আদাবুল মুফরাদে আর তৃতীয় অংশটুকু বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে।
