১২/১৮. অধ্যায়ঃ
ফরায়েজ (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সংক্রান্ত) ও অন্তিম উপদেশ বা আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৫৩-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৫৩-[১৩]
وَعَن وائلة بْنِ الْأَسْقَعِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَحُوزُ الْمَرْأَةُ ثَلَاثَ مَوَارِيثَ عَتِيقَهَا وَلَقِيطَهَا وَوَلَدَهَا الَّذِي لَاعَنَتْ عَنْهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
ওয়াসিলাহ্ ইবনুল আস্কা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : স্ত্রীলোক তিনটি মীরাস (উত্তরাধিকার সূত্রে সম্পত্তি) সম্পূর্ণরূপে লাভ করে, তার মুক্ত ক্রীতদাসের মীরাস, তার হারানো প্রাপ্ত সন্তানের মীরাস এবং যে সন্তান সম্পর্কে সে লি'আন করেছে তার মীরাস।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৯০৬, তিরমিযী ২১২৫, ইবনু মাজাহ ২৭৪২, আহমাদ ১৬০০৪, ইরওয়া ১৫৭৬, য‘ঈফ আল জামি‘ ৫৯২৫। কারণ এর সনদে ‘উমার বিন রাবাহকে ইমাম বুখারীসহ জুমহূর মুহাদ্দিসগণ দুর্বল বলেছেন। ইবনে ‘আদী (রহঃ) বলেছেনঃ মুহাদ্দিসগণ ‘আবদুল ওয়াহিদ আন্ নাসরী হতে বর্ণিত তার সকল হাদীসকে মুনকার বলেছেন। আর এ হাদীসটি সেগুলোর অন্তর্ভুক্ত।
