১২/১৮. অধ্যায়ঃ
ফরায়েজ (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সংক্রান্ত) ও অন্তিম উপদেশ বা আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৫৮-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৫৮-[১৮]
وَعَنْ جَابِرٍ قَالَ: جَاءَتِ امْرَأَةُ سَعْدِ بْنِ الرَّبِيعِ بِابْنَتَيْهَا مِنْ سَعْدِ بْنِ الرَّبِيعِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ هَاتَانِ ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ قُتِلَ أَبُوهُمَا مَعَكَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا وَإِنَّ عَمَّهُمَا أَخَذَ مَالَهُمَا وَلَمْ يَدَعْ لَهُمَا مَالًا وَلَا تُنْكَحَانِ إِلَّا وَلَهُمَا مَالٌ قَالَ: «يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ» فَنَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمِّهِمَا فَقَالَ: «أَعْطِ لِابْنَتَيْ سَعْدٍ الثُّلُثَيْنِ وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ وَمَا بَقِيَ فَهُوَ لَكَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غريبٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন সা'দ ইবনু রবী'-এর ঔরসজাত দুই কন্যাসহ তাঁর স্ত্রী রাসূলূলাহ (ﷺ) এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! এ কন্যা দু'টি সা'দ ইবনু রবী‘-এর। তাদের পিতা আপনার সাথে উহুদের যুদ্ধে শাহীদ হয়েছেন। তাদের চাচা তাদের সকল ধন-সম্পদ নিয়ে গিয়েছে এবং তাদের জন্য কিছুই রাখেননি। অথচ তাদের (ধন-সম্পদ আত্মসাতের কারণে) বিয়ে দেয়া যাবে না। তিনি (ﷺ) বললেন, আল্লাহ এ ব্যাপারে কোনো হুকুম জারি করবে। তখন উত্তরাধিকারের আয়াত নাযিল হলো।রাসূলুল্লাহ (ﷺ) তাদের চাচার কাছে লোক পাঠিয়ে বললেন, সা'দ-এর দুই কন্যাকে দুই- তৃতীয়াংশ এবং তাদের মা-কে অষ্টমাংশ দাও; অতঃপর যা অবশিষ্ট থাকবে তা তোমার (হাক্ব)। (আহমাদ, তিরমিযী, আবূ দাউদ ও ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব)
[১] হাসান : আবূ দাঊদ ২৮৯২, তিরমিযী ২০৯২, ইবনু মাজাহ ২৭২০, আহমাদ ১৪৭৯৮, ইরওয়া ১৬৭৭।
