১২/১৮. অধ্যায়ঃ
ফরায়েজ (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সংক্রান্ত) ও অন্তিম উপদেশ বা আদেশ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৬০-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৬০-[২০]
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِن ابْنِي مَاتَ فَمَا لِي مِنْ مِيرَاثِهِ؟ قَالَ: «لَكَ السُّدُسُ» فَلَمَّا وَلَّى دَعَاهُ قَالَ: «لَكَ سُدُسٌ آخَرُ» فَلَمَّا وَلَّى دَعَاهُ قَالَ: «إِنَّ السُّدُسَ الْآخَرَ طُعْمَةٌ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমার পুত্রের পুত্র মারা গেছে, আমার জন্য তার উত্তরাধিকারের কি (কিছু) রয়েছে? তিনি (ﷺ) বললেন, তোমার জন্য এক-ষষ্ঠাংশ রয়েছে। সে যখন রওনা দিল, তখন তাকে ডেকে বললেন, তোমার জন্য আরেক ষষ্ঠাংশ রয়েছে। সে যখন যেতে লাগল, আবার ডেকে বললেন, দ্বিতীয়-ষষ্ঠাংশ তুমি নি‘আমাতরূপে পেলে ৷
[১] য‘ঈফ : তিরমিযী ২০৯৯, আবূ দাঊদ ২৮৯৬, আহমাদ ১৯৯১৫। কারণ এর সনদে কতাদাহ একজন মুদাল্লিস রাবী আর হাসান বসরী হাদীসটি ‘আন্‘আন সূত্রে বর্ণনা করেছেন।
