১৩/০. অধ্যায়ঃ
বিবাহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৯০-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৯০-[১১]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ إِنْ لَا تَفْعَلُوهُ تَكُنْ فِتَنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমাদের নিকট কেউ বিবাহের প্রস্তাব পাঠায়, তখন দীনদারী ও সচ্চরিত্রের মূল্যায়ন করে বিবাহ বন্ধনে আবদ্ধ কর। যদি তোমরা তা না কর, তাহলে দুনিয়াতে বড় রকমের ফিত্নাহ্-বিশৃঙ্খলা জন্ম দেবে।
[১] হাসান : তিরমিযী ১০৮৪, ইবনু মাজাহ ১৯৬৭, ইরওয়া ১৮৬৮।
