১৩/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩১১০-[১৩] - বিবাহ
পাত্রী দেখা (বিবাহের প্রস্তাব) ও সতর (পর্দা) প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩১১০-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩১১০-[১৩]
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «يَا عَلِيُّ لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ». رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ والدارمي
বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) ‘আলী (রাঃ)-কে বললেন, হে ‘আলী! (কোনো নারীর প্রতি) আকস্মিক একবার দৃষ্টিপাতের পর আবার দৃষ্টিপাত করো না। তোমার জন্য প্রথম দৃষ্টি (অনিচ্ছার কারণে) জায়েজ, পরবর্তী দৃষ্টি জায়েজ নয়।
[১] হাসান : তিরমিযী ২৭৭৭, আবূ দাঊদ ২১৪৯, আহমাদ ২২৯৯১, সহীহ আল জামি‘ ৭৯৫৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
