১৩/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩১৪২-[৩] - বিবাহ
বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩১৪২-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩১৪২-[৩]
وَعَنْهَا قَالَتْ: تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ فَأَيُّ نِسَاءِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي؟. رَوَاهُ مُسلم
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন এবং ঐ মাসেই আমার বাসর রজনী হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণীগণের মধ্যে আমার চেয়ে কে অধিক (তাঁর ভালোবাসা প্রাপ্তিতে) সৌভাগ্যবতী ছিলেন?
[১] সহীহ : মুসলিম ১৪২৩, তিরমিযী ১০৯৩, ইবনু মাজাহ ১৯৯০, আহমাদ ২৫৭১৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
