১৩/৩. অধ্যায়ঃ
বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৪৬-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৪৬-[৭]
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الشِّغَارِ وَالشِّغَارُ: أَنْ يُزَوِّجَ الرَّجُلُ ابْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الْآخَرُ ابْنَتَهُ وَلَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) শিগার হতে নিষেধ করেছেন। (রাবী নাফি' বলেন) আর শিগার হলো এক ব্যক্তি তার কন্যাকে অন্যের নিকট এ শর্তে বিয়ে দেয় যে, অপর ব্যক্তি তার কন্যাকে এর নিকট বিয়ে দেবে, অথচ উভয় বিয়েতে তাদের মধ্যে কোনো মুহর ধার্য হবে না। মুসলিম-এর অপর বর্ণনায় আছে- ইসলামে শিগারের কোনো স্থান নেই।
[১] সহীহ : বুখারী ৫১১২, মুসলিম ১৪১৫, আবূ দাঊদ২০৭৪, নাসায়ী ৩৩৩৭, তিরমিযী ১১২৪, আহমাদ ৪৫২৬, ইরওয়া ১৮৯৫, সহীহ আল জামি‘ ৬৮৯১।
