১৩/৩. অধ্যায়ঃ

বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৪৯-[১০]

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ قَالَ: التَّشَهُّدُ فِي الصَّلَاةِ: «التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» . وَالتَّشَهُّدُ فِي الْحَاجَةِ: «إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسنَا من يهد اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» . وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسلمُونَ) (يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تساءلون وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا) (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيما) رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَفِي جَامِعِ التِّرْمِذِيِّ فَسَّرَ الْآيَاتِ الثَّلَاثَ سُفْيَانُ الثَّوْرِيُّ وَزَادَ ابْنُ مَاجَهْ بَعْدَ قَوْلِهِ: «إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ» وَبَعْدَ قَوْلِهِ: «من شرور أَنْفُسنَا وَمن سيئات أَعمالنَا» وَالدَّارِمِيُّ بَعْدَ قَوْلِهِ «عَظِيمًا» ثُمَّ يَتَكَلَّمُ بِحَاجَتِهِ وَرَوَى فِي شَرْحِ السُّنَّةِ عَنِ ابْنِ مَسْعُودٍ فِي خطْبَة الْحَاجة من النِّكَاح وَغَيره

‘আব্দুল্লাহ ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সালাতের তাশাহ্হুদ এবং হাজাতের (অন্যান্য কাজে) তাশাহ্হুদ পাঠ করা শিখিয়েছেন। তিনি (ﷺ) বলেন, সালাতের তাশাহ্হুদ হলো- “আত্তাহিয়্যাতু লিল্লা-হি ওয়াস্সলাওয়া-তু ওয়াত্ব ত্বইয়্যিবা-তু, আস্সালা-মু ‘আলায়কা আইয়ুহান্ নবীয়, ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকাতুহ্। আস্সালা-মু ‘আলায়না- ওয়া ‘আলা- ‘ইবা- দিল্লা-হিস্ স-লিহীন, আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়া আশহাদু আন্‌না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহ্” (অর্থাৎ- সকল প্রকার মৌখিক, দৈহিক ও আর্থিক ‘ইবাদাত আল্লাহর জন্য। হে নবী! আপনার ওপর আল্লাহর সালাম, রহমাত ও বারাকাত বর্ষিত হোক। আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের ওপর সালাম বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মা'বূদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল।)আর হাজাতের তাশাহ্হুদ হলো এই যে, “ইন্নাল হাম্দা লিল্লা-হি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়ানা—উযুবিল্লা-হি মিন শুরুরি আফুসিনা- মাই ইয়াহুদিহিল্লা-হু ফালা- মুযিল্লা লাহূ ওয়ামাই ইউলিল ফালা- হা-দিয়া লাহু ওয়া আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান্ ‘আবদুহূ ওয়া রাসূলুহ্” (অর্থাৎ- সকল প্রশংসা আল্লাহর। আমরা তাঁর নিকট সাহায্য প্রার্থনা করি এবং তাঁর নিকট ক্ষমা চাই। আমরা তাঁর নিকট প্রার্থনা করছি নিজেদের মনের কুচিন্তা হতে। আল্লাহ যাকে হিদায়াত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত করতে পারে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মা'বূদ নেই এবং আমি আরো সাক্ষ্য যে, মুহাম্মাদ (ﷺ) তাঁরা বান্দা ও রাসূল।)।(রাবী ইবনু মাস্'উদ (রাঃ) বলেন) অতঃপর তিনি (ﷺ) তিনটি আয়াত পড়লেন—[১ম আয়াত] অর্থাৎ- “হে মুমিনগণ! তোমার আল্লাহকে যথাযথভাবে ভয় কর এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ কর না”- (সূরাহ্ আলি ‘ইমরান ৩ : ১০২)।[২য় আয়াত অর্থাৎ- “হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, যাঁর নামে একে অপরের নিকট (স্বীয় অধিকার) প্রার্থনা কর এবং সতর্ক থাক আত্মীয়তার বন্ধন সম্পর্কে। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন”- (সূরাহ্ আন্ নিসা ৪ : ১)।[৩য় আয়াত] অর্থাৎ- “হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল, তাহলে আল্লাহ তোমাদের কর্মকাণ্ডকে ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে তারা অবশ্যই লাভ করবে মহাসাফল্য”- (সূরাহ্ আল আহযা-ব ৩৩ : ৭১)।আর জামি' আত্‌ তিরমিযীতে আছে যে, আয়াত তিনটি সুয্ইয়ান সাওরী বর্ণনা করেছেন।ইবনু মাজাহ الْحَمْدَ لِلَّهِ “সমস্ত প্রশংসা আল্লাহ” বাক্যের পর বাড়িয়ে বলেছেন, نَحْمَدُهُ “আমরা তার প্রশংসা করছি” এবং مِنْ شُرُوْرِ أَنْفُسَنَا "নিজেদের মন্দকর্ম থেকে” বাক্যের পর বৃদ্ধি করেছেন وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا "আর আমাদের মন্দ কার্যক্রম থেকে”।

[১] সহীহ : আবূ দাঊদ ২১১৮, নাসায়ী ৩২৭৭, তিরমিযী ১১০৫, ইবনু মাজাহ ১৮৯২, আহমাদ ৪১১৫, দারিমী ২২৪৮। তবে আহমাদ-এর সানাদটি মুনক্বত্বি‘ হওয়ায় দুর্বল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন