১৩/৩. অধ্যায়ঃ
বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৫৪-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৫৪-[১৫]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَتْ عِنْدِي جَارِيَةً مِنَ الْأَنْصَارِ زَوَّجْتُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَائِشَةُ أَلَا تُغَنِّينَ؟ فَإِنَّ هَذَا الْحَيَّ مِنَ الْأَنْصَارِ يُحِبُّونَ الْغِنَاءَ» . رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার অধীনে এক আনসারী মেয়ে ছিল; যাকে আমি বিয়ে দিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে ‘আয়িশাহ্! (বিয়েতে) তোমরা কি গীত গাইলে না? আনসারী গোত্রের লোকেরা তো গীত পছন্দ করে।
[১] য‘ঈফ : সহীহ ইবনু হিব্বান ৫৮৭৫, য‘ঈফাহ্ ৫৭৪৫। কারণ এর ইসহক বিন সাহল বিন আবূ হাসমাহ্ একজন মাজহূল রাবী।
