১৩/৪. অধ্যায়ঃ
যে নারীদেরকে বিয়ে করা হারাম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৬০-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৬০-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَة وعمتها وَلَا بَين الْمَرْأَة وخالتها»
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো নারী ও তার স্বীয় ফুফু এবং কোনো নারী ও তার স্বীয় খালাকে একত্রে বিয়ে করা যাবে না।
[১] সহীহ : বুখারী ৫১০৯, মুসলিম ১৪০৮, নাসায়ী ৩২৮৮, আহমাদ ৯৯৫২, সহীহ ইবনু হিব্বান ৪১১৩, সহীহ আল জামি‘ ৭৬২১।
