১৩/৬. অধ্যায়ঃ
গোলামদের স্বাধীনতা প্রদান - প্রথম অনুচ্ছেদ
(আরবি) শব্দটি বহুবচন, একবচনে (আরবি) বা (আরবি) যা উপদেশ অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তা'আলা বলেন- (আরবি) “আর আমি তোমাদের পূর্বে কিতাব যাদেরকে কিতাব দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার ব্যাপারে।” (সূরাহ্ আন্ নিসা ৪ : ১৩১)
মিশকাতুল মাসাবিহ : ৩১৯৮-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৯৮-[১]
عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا فِي بَرِيرَةَ: «خُذِيهَا فَأَعْتِقِيهَا» . وَكَانَ زَوْجُهَا عَبْدًا فَخَيَّرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاخْتَارَتْ نَفسهَا وَلَو كَانَ حرا لم يخيرها
‘উরওয়াহ্ (রহঃ) ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) (জনৈকা দাসী) বারীরাহ্ সম্পর্কে তাঁকে (‘আয়িশাহ্ (রাঃ)-কে) বললেন, তাকে কিনে নিয়ে মুক্ত করে দাও। বারীরাহ্-এর স্বামীও দাস ছিল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে (বিবাহ সম্পর্ক রাখা বা বিচ্ছেদের) অধিকার দিলেন, এতে বারীরাহ্ (বিবাহ বিচ্ছেদ করে) নিজেকে মুক্ত করল। (রাবী বলেন) যদি সে (স্বামী) স্বাধীন হতো, তবে তিনি (ﷺ) তাকে (বারীরাহ্-কে) স্বীয় অধিকার দিতেন না।
[১] সহীহ : বুখারী ২৫৬৩, মুসলিম ১৫০৪, আবূ দাঊদ ২২৩৩, নাসায়ী ৩৪৫১, তিরমিযী ১১৫৪।
