১৩/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২৫১-[১৪] - স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা
স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত - দ্বিতীয় অনুচ্ছেদ
স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতার হাদিস
মিশকাতুল মাসাবীহ : ৩২৫১-[১৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩২৫১-[১৪]
عَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَنَّهَا كَانَتْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ قَالَتْ: فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ عَلَى رِجْلَيَّ فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي قَالَ: «هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ». رَوَاهُ أَبُو دَاوُدَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সফরে ছিলেন। সেখানে আমি তাঁর সাথে দৌড় প্রতিযোগিতা করে জয়ী হই। অতঃপর যখন আমার শরীর (মেদ) ভারী হয়ে গেল তখন পুনরায় দৌড় প্রতিযোগিতা করলাম। এবার তিনি (ﷺ) আমাকে পেছনে ফেলে জয়ী হলেন এবং বললেন, (পূর্বের দৌড় প্রতিযোগিতার) পরাজয়ের প্রতিশোধ হলো এই জয়।
[১] সহীহ : আবূ দাঊদ ২৫৭৮, ইরওয়া ১৫০২, সহীহাহ্ ১৫৩১, সহীহ আল জামি‘ ৭০০৭।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২৫১-[১৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশাহ রা. বলেন, তিনি সফরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেন এবং প্রথমবার তিনি জিতে যান। পরে যখন তাঁর শরীর ভারী হয়, আবার দৌড় হলে নবী صلى الله عليه وسلم জিতে যান। তখন তিনি বলেন, এই জয় আগের পরাজয়ের বদলা। ঘটনাটি খুব সহজ, কিন্তু দাম্পত্য জীবনের সুন্দর দিক তুলে ধরে। স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু গম্ভীর দায়িত্বের নয়; সেখানে হাসি, খেলাধুলা, বন্ধুত্ব ও আনন্দও আছে। নবী صلى الله عليه وسلم স্ত্রীর সঙ্গে সময় দিয়েছেন, আনন্দ করেছেন এবং আগের ঘটনার মধুর স্মৃতি ধরে রেখেছেন। পরিবারে ভালোবাসা বাড়াতে এমন হালকা, সুন্দর সময়েরও মূল্য আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাম্পত্য জীবনে আনন্দ ও বন্ধুত্বের জায়গা আছে।
- স্বামী-স্ত্রী একসঙ্গে হালকা খেলাধুলা করতে পারে।
- ভালো স্মৃতি সম্পর্ককে মধুর করতে সাহায্য করে।
- সফরেও পরিবারের মানুষের মন ভালো রাখার সুযোগ থাকে।
