১৩/১০. অধ্যায়ঃ
স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২৭১-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২৭১-[৩৪]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ وَلَا تَصْعَدُ لَهُمْ حَسَنَةٌ الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ فَيَضَعَ يَدَهُ فِي أَيْدِيهِمْ وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا وَالسَّكْرَانُ حَتَّى يصحو» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তিন লোকের সালাত গৃহীত হয় না এবং তাদের নেক আ‘মাল ঊর্ধ্বাকাশে পৌঁছায় না। (প্রথমত) পলাতক ক্রীতদাস- যতক্ষণ পর্যন্ত না সে মালিকের কাছে ফিরে আসে। (দ্বিতীয়ত) সে স্ত্রী- যার প্রতি তার স্বামী অসন্তুষ্ট, যতক্ষণ পর্যন্ত না তার স্বামী মনোতুষ্ট হয়। (তৃতীয়ত) মদ্যাসক্ত ব্যক্তি- যতক্ষণ পর্যন্ত না তার হুঁশ ফিরে আসে।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৮২৩৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ৯৪০, য‘ঈফাহ্ ১০৭৫, য‘ঈফ আল জামি‘ ২৬০২, য‘ঈফ আত্ তারগীব ১২১৮। কারণ এর সনদে ওয়ালীদ বিন মুসলিম একজন মুদাল্লিস রাবী আর তিনি একজন সিরীয় যুহায়র বিন মুহাম্মাদ হতে, যাদের বর্ণনা দুর্বল।
