১৩/১১. অধ্যায়ঃ
খুলা (খুলা তালাক) ও তালাক প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২৮৯-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২৮৯-[১৬]
وَعَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «طَلَاقُ الْأَمَةِ تَطْلِيقَتَانِ وَعِدَّتُهَا حَيْضَتَانِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : বাঁদি স্ত্রীর ত্বলাক্ব (সর্বোচ্চ) দু'টি এবং তার ‘ইদ্দাত ও ঋতুস্রাব।
[১] য‘ঈফ : তিরমিযী ১১৮২, আবূ দাঊদ ২১৮৯, ইবনু মাজাহ ২০৮০, য‘ঈফ আল জামি‘ ৩৬৫০, দারিমী ২২৯৯। কারণ এর সনদে মুযাহির বিন আসলাম একজন দুর্বল রাবী।
