৩/১. অধ্যায়ঃ
যে কারণে ওজু করা ওয়াজিব হয় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২৯-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২৯-[৩০]
وَعَنْ أَنَس بْنِ مَالِكٍ قَالَ كُنْتُ أَنَا وَأُبَيُّ وَأَبُو طَلْحَةَ جُلُوسًا فَأَكَلْنَا لَحْمًا وَخُبْزًا ثُمَّ دَعَوْتُ بِوَضُوءٍ فَقَالَا لِمَ تَتَوَضَّأُ فَقُلْتُ لِهذَا الطَّعَامِ الَّذِي أَكَلْنَا فَقَالَا أَتَتَوَضَّأُ مِنْ الطَّيِّبَاتِ لَمْ يَتَوَضَّأْ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ. رَوَاهُ أحْمَد
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি, উবাই ইবনু কা’ব ও আবূ ত্বলহাহ্ (রাঃ)-এ তিনজন এক জায়গায় বসে গোশ্ত ও রুটি খেলাম। অতঃপর খাওয়া শেষে আমি ওজু করার জন্য পানি চাইলাম। এটা দেখে তাঁরা [উবাই ইবনু কা’ব ও আবূ ত্বালহাহ্ (রাঃ)] বললেন, তুমি ওজু কেন করবে? আমি বললাম, এ খাবারের কারণে? তাঁরা উভয়ে বললেন, এ পাক-পবিত্র খেয়েও কি তুমি ওজু করবে? অথচ তোমার চেয়ে অনেক বেশী উত্তম যিনি ছিলেন তিনি (ﷺ) তাঁর আহারের পর ওজু করেননি। [১]
[১] জায়য়িদুল ইসনাদ : আহমাদ ১৫৯৩০।
