১/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৩-[৩২] - ঈমান (বিশ্বাস)
ঈমান (বিশ্বাস) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৩-[৩২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৩-[৩২]
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ : الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِه وَيَدِه وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِـيُِّ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সেই ব্যক্তি মুসলিম যার হাত ও মুখ হতে অপর মুসলিম নিরাপদ থাকে। আর (প্রকৃত ও পরিপূর্ণ) মুমিন সে ব্যক্তি যার থেকে মানুষ নিজের জীবন ও সম্পদকে সম্পূর্ণ নিরাপদ বলে মনে করে। [১]
[১] সহীহ : তিরমিযী ২৬২৭, নাসায়ী ৪৯৯৫, সহীহুল জামি‘ ৬৭১০।
